• About
  • Advertise
  • Careers
  • Contact
Sunday, April 12, 2026
No Result
View All Result
NEWSLETTER
Times news Bangladesh
  • সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • রাজনীতি
  • সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • রাজনীতি
No Result
View All Result
Times news Bangladesh
No Result
View All Result
Home রাজনীতি

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার

by প্রকাশক
March 6, 2026
in রাজনীতি
0
সংসদ ভবনের ফটক পেরিয়ে মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

সংবিধানের ৭৪ অনুচ্ছেদে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পর্কে বলা আছে, ‘কোনো সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদ-সদস্যদের মধ্য হইতে সংসদ একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত করিবেন এবং এই দুই পদের যে কোনটি শূন্য হইলে সাত দিনের মধ্যে কিংবা ওই সময়ে সংসদ বৈঠকরত না থাকিলে পরবর্তী প্রথম বৈঠকে তাহা পূর্ণ করিবার জন্য সংসদ সদস্যদের মধ্য হইতে একজনকে নির্বাচিত করিবেন।’

জানা যায়, ঘরোয়া এবং আনুষ্ঠানিক আলোচনায় প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকার পদে কোনো সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও। জামায়াতের পক্ষ থেকেও এ নিয়ে তৎপরতা দেখা গেছে।

জামায়াত সূত্রে জানা যায়, ডেপুটি স্পিকার পদে এখন পর্যন্ত ৪ জন সংসদ সদস্যের নাম আলোচনায় রয়েছে। এর বাইরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মৌখিকভাবে দলের সদস্যসচিব আখতার হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে।

জামায়াতের সংসদ সদস্যদের মধ্যে আলোচনায় আছেন পাবনা-১ আসন থেকে বির্বাচিত নাজিবুর রহমান মোমেন, ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম, কুড়িগ্রাম-৩ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার মাহবুব সালেহী এবং পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত মাসুদ সাঈদী।

এনসিপির দায়িত্বশীল এক নেতা জানান, ডেপুটি স্পিকার পদটি জোটের পক্ষ থেকে এনসিপিকে দেওয়ার জন্য মৌখিকভাবে জামায়াতে ইসলামীকে আমরা জানিয়েছি। সেক্ষেত্রে রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। আলোচনার মাধ্যমে আশাকরি এটি চূড়ান্ত হবে।

প্রকাশক

প্রকাশক

Next Post
মার্কিন হামলার হুঁশিয়ারির মধ্যেই ভূমিকম্প, কী ঘটতে পারে ইরানকে ঘিরে?

মার্কিন হামলার হুঁশিয়ারির মধ্যেই ভূমিকম্প, কী ঘটতে পারে ইরানকে ঘিরে?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *



Recommended

পাকিস্তানের পর এবার ইরানে বিশাল স্বর্ণের খনির সন্ধান

পাকিস্তানের পর এবার ইরানে বিশাল স্বর্ণের খনির সন্ধান

4 months ago
আ.লীগের মতো হয়রানিমূলক মামলার সংস্কৃতি চালু হয়েছে

সরকারি চালের অর্থ আত্মসাতের অভিযোগে এনসিপির দুই নেতার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে

3 weeks ago

Popular News

    Connect with us

    • About
    • Advertise
    • Careers
    • Contact
    E-mail: info@timesnewsbangladesh.com

    © 2025 Times News Bangladesh

    No Result
    View All Result
    • সর্বশেষ
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বাণিজ্য
    • বাংলাদেশ
    • বিনোদন
    • রাজনীতি

    © 2025 Times News Bangladesh