• About
  • Advertise
  • Careers
  • Contact
Sunday, July 26, 2026
No Result
View All Result
NEWSLETTER
Times news Bangladesh
  • সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • রাজনীতি
  • সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • রাজনীতি
No Result
View All Result
Times news Bangladesh
No Result
View All Result
Home রাজনীতি

প্রতিমন্ত্রী ও উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন, গেজেট প্রকাশ

by প্রকাশক
March 4, 2026
in রাজনীতি
0
প্রতিমন্ত্রী ও উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন, গেজেট প্রকাশ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে আটজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। আজ (বুধবার, ৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী এই পুনবর্ণ্টন করা হয়েছে।

গেজেট অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি নির্ধারিত দায়িত্বগুলোর মধ্যে পরিবর্তন এনে নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব সুনির্দিষ্ট করা হয়েছে।

প্রতিমন্ত্রীরা হলেন—

মো. শরিফুল আলম: আগে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও এখন থেকে তিনি কেবল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

সুলতান সালাউদ্দিন টুকু: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের পরিবর্তে তাকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

হাবিবুর রশিদ: তাকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

মো. রাজিব আহসান: তিনি নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব পেয়েছেন।

মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি: অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই প্রতিমন্ত্রীকে এখন থেকে কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

ফারজানা শারমীন: আগে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও এখন তিনি কেবল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

মো. নুরুল হক নুর: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে তাকে কেবল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

ববি হাজ্জাজ: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই প্রতিমন্ত্রীকে এখন থেকে কেবল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

Tags: উপদেষ্টারপ্রতিমন্ত্রীপ্রতিমন্ত্রীরাপ্রধানমন্ত্রীর
প্রকাশক

প্রকাশক

Next Post
গ্যাস সংকটে ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা বন্ধ

গ্যাস সংকটে ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা বন্ধ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *



Recommended

রূপার দামে এবার নতুন রেকর্ড তৈরি হলো

রূপার দামে এবার নতুন রেকর্ড তৈরি হলো

10 months ago
বাংলাদেশে প্রবেশের জন্য ভারতের সীমান্তে জড়ো হয়েছেন প্রায় দেড়শো মানুষ

বাংলাদেশে প্রবেশের জন্য ভারতের সীমান্তে জড়ো হয়েছেন প্রায় দেড়শো মানুষ

8 months ago

Popular News

    Connect with us

    • About
    • Advertise
    • Careers
    • Contact
    E-mail: info@timesnewsbangladesh.com

    © 2025 Times News Bangladesh

    No Result
    View All Result
    • সর্বশেষ
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বাণিজ্য
    • বাংলাদেশ
    • বিনোদন
    • রাজনীতি

    © 2025 Times News Bangladesh