• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, March 4, 2026
No Result
View All Result
NEWSLETTER
Times news Bangladesh
  • সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • রাজনীতি
  • সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • রাজনীতি
No Result
View All Result
Times news Bangladesh
No Result
View All Result
Home আন্তর্জাতিক

আমিরাতে হামলায় নিহত বাংলাদেশির পরিচয় জানা গেছে

by প্রকাশক
March 3, 2026
in আন্তর্জাতিক
0
আমিরাতে হামলায় নিহত বাংলাদেশির পরিচয় জানা গেছে
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর প্রতিশোধমূলক ইরানের পালটা হামলায় সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে। নিহত সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী (৪৮) মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে।

রোববার (১ মার্চ) রাত ৯টায় দেশে থাকা সালেখের স্বজনরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, সালেখ দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করেন। সেখানে তিনি পানির গাড়ি চালাতেন। শনিবার নিয়মিত কাজের অংশ হিসেবে পানির গাড়ি চালাচ্ছিলেন সালেখ। ওইদিন সন্ধ্যার সময় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। এতে সালেখসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সালেখকে মৃত ঘোষণা করেন।

সালেখের ছোট ভাইয়ের স্ত্রী শেলি বেগম জানান, শনিবার থেকেই তারা সালেখের মৃত্যুর খবর শুনছিলেন, তবে নিশ্চিত হতে পারছিলেন না। রোববার দুপুরে সংযুক্ত আরব আমিরাতে থাকা সালেখের ভাইয়েরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন

প্রকাশক

প্রকাশক

Next Post
শেয়ারবাজার কেলেঙ্কারি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত

শেয়ারবাজার কেলেঙ্কারি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

সব দলের মনোনীত উপদেষ্টা সরকারে থাকলেও ব্যর্থতার দায়ভার দেওয়া হচ্ছে শুধু এনসিপিকে।

সব দলের মনোনীত উপদেষ্টা সরকারে থাকলেও ব্যর্থতার দায়ভার দেওয়া হচ্ছে শুধু এনসিপিকে।

5 months ago
ব্রাহ্মণবাড়িয়ায় আবারও টর্নেডোর আঘাত

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও টর্নেডোর আঘাত

5 months ago

Popular News

    Connect with us

    • About
    • Advertise
    • Careers
    • Contact
    E-mail: info@timesnewsbangladesh.com

    © 2025 Times News Bangladesh

    No Result
    View All Result
    • সর্বশেষ
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বাণিজ্য
    • বাংলাদেশ
    • বিনোদন
    • রাজনীতি

    © 2025 Times News Bangladesh